সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.
বাংলাদেশের পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ সিংগাইর (সাস) গঠিত।
১৯৯৭ সালে সাস গঠিত হয়। জন্মলগ্ন থেকে সাস সিংগাইরের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভের সুযোগ-সৃষ্টির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অরাজনৈতিক সংগঠনটি সিংগাইর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানাবিধ শিক্ষামূলক কার্যক্রম বাস্তবায়ন করে চলছে।
তারই ধারাবাহিকতায় এ বছর মানিকগঞ্জের সিংগাইরে" সাস"র উদ্যোগে পঞ্চম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ অক্টোবর) স্টুডেন্টস এসোসিয়েশন অব সিংগাইর (সাস) এর আয়োজনে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় উপজেলার সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৪৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় ২০ জনকে সনদ, ক্রেস্ট ও আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানা গেছে।
এ সময় সংগঠনটির সিনিয়র উপদেষ্টামণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. রেজুয়ান হোসেন ভূইয়া, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ফিজনুর রহমান, অতিরিক্ত কর কমিশনার মাসুম বিল্লাহ সানি,
ইউসিবি ব্যাংকের এফ ভি পি ও রেমিট্যান্স প্রধান মোহাম্মদ আমিনুল ইসলাম, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আরিফুর রহমান,জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রুবেল হোসেনসহ সাসের প্রাক্তন সদস্যবৃন্দ ও এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী।
এছাড়া সিংগাইর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) মো. হাবেল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন