দোহার (ঢাকা) প্রতিনিধি.
বাংলাদেশ জামায়াতে ইসলামী দোহার উপজেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার শিলাকোঠা এমদাদুল উলুম মাদ্রাসার পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ব্যারিষ্টার নজরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী, ঢাকা জেলা জামাতের নায়েবে আমির এবিএম কামাল হোসাইন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি ডা. দেওয়ান শহিদুজ্জামান, সেক্রেটারি নুরে আলম ঝিলু প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন