সংবাদ শিরোনাম

নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের বস্ত্র বিতরণ কর্মসূচি

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকাল ৫টায় ইউনিয়নের সাপলেজা লক্ষ্মী মন্দির প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। 

শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে পূজারীদের মাঝে শাড়ী, ধুতি, নগদ টাকা ও ধর্মীয়গ্রন্থ শ্রীমদভগবদ গীতা বিতরণ করা হয়। 


আলোচনা সভার উদ্বোধন করেন বান্দুরা হলিক্রস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হরিদাস সরকার (মাষ্টার)।

সভাপতিত্ব করেন নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের সভাপতি রঞ্জিত কুমার মণ্ডল। 

সাংগঠনিক সম্পাদক সুনীল কুমার সরকারের  সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পাদ্রীকান্দা খ্রিষ্টান সম্প্রদায়ের সমাজপতি বিমল গমেজ, নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক লতা রানী বিশ্বাস, সমাজপতি অনিল চন্দ্র পাল, শেখ হাসেম।

উপস্থিত ছিলেন কমল সরকার, নিতাই সরকার, খিতিশ সরকার, সনাতন বেপারী, অনন্ত বিশ্বাস, শ্যামল সরকার, সুজিত সরকার, বসন্ত দাস প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন