সংবাদ শিরোনাম

দোহারে পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃত্যু

দোহার (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার দোহার উপজেলায় পুকুরে গোসলে গিয়ে মুক্তাদির (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নারিশা ইউনিয়নের দক্ষিণ শিমুলিয়া এলাকায়  এ ঘটনা ঘটে। ঐ এলাকার কুরবান আলীর ছেলে ও মালিকান্দা স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।


প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সহপাঠীদের সাথে ফুটবল খেলা শেষে পাশের একটি পুকুরে তিন বন্ধু গোসল করতে যায়। সাতার না জানায় হঠাৎ পানিতে তলিয়ে যায় মুক্তাদির। সহপাঠীরা তাকে না পেয়ে বাড়িতে খবর পাঠায়। 

পরে বাড়িতেও না পেয়ে পূনরায় পুকুরে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্য ও সহপাঠীরা। এর কিছুক্ষণ পর পুকুরের সিড়ির নিচ থেকে ডুবন্ত অবস্থায় মুক্তাদিরকে উদ্ধার করে। পরে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এমন মৃত্যুর ঘটনায় মুক্তাদিরের পরিবার, সহপাঠীসহ ঐ এলাকায় নেমে এসেছ শোকের ছায়া।

Post a Comment

নবীনতর পূর্বতন