মিজানুর রহমান মোল্লা,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষেই হোক, এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নগরকান্দা উপজেলার ঝাটুরদীয়া বাজারে লিফলেট বিতরণ করেছেন শ্রমিক দলের নেতৃবৃন্দ।
আজ বুধবার (১২ নভেম্বর) বিকালে নগরকান্দা উপজেলা ঝাটুরদীয়া বাজারে এ লিফলেট বিতরণ করেন ফরিদপুর ২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষে নগরকান্দা শ্রমিক দলের পক্ষে থেকে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শফিক মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো. সোলেমান, পৌর শ্রমিকদলের সভাপতি মো. মুকুল মুন্সী, পৌর সাধারণ সম্পাদক কামরুল মাতুব্বর, কাইচাল ইউনিয়ন শ্রমিক নেতা মমিন মোল্লা, শ্রমিক নেতা মো. সিবলি মোল্লা সহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ কর্মসূচিতে নগরকান্দা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সফি মুন্সি বলেন , জনগণের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ উন্নয়ন, ন্যায় ও সমতার পথে এগিয়ে যাবে।”
ফরিদপুরে ২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষে সাধারণ জনগণ কাছে ভোট চাচ্ছি।


একটি মন্তব্য পোস্ট করুন