মিজানুর রহমান মোল্লা, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষেই হোক, এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নগরকান্দা পৌর বাজারে ও লিফলেট বিতরণ করেছেন শ্রমিক দলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে নগরকান্দা পৌর সদর বাজারে এলাকায় ফরিদপুর ২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষে নগরকান্দা শ্রমিক দলের পক্ষে থেকে লিফলেট বিতরণ।
এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শফিক মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো. সোলেমান, পৌর শ্রমিকদলের সভাপতি মো. মুকুল মুন্সী, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক কামরুল মাতুব্বর, পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক কামরুল মিয়াসহ উপজেলা ও পৌর শ্রমিকদলের নেতা কর্মীরা।
লিফলেট বিতরণ কর্মসূচিতে নগরকান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, জনগণের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ উন্নয়ন, ন্যায় ও সমতার পথে এগিয়ে যাবে।”
ফরিদপুরে ২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষে সাধারণ জনগণ কাছে ভোট চাচ্ছি।


একটি মন্তব্য পোস্ট করুন