সংবাদ শিরোনাম

নগরকান্দায় উপজেলা প্রশাসন কাবাডি প্রতিযোগিতায় ডাঙ্গী ইউনিয়ন চ্যাম্পিয়ন



মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.

তারুন্যোর উৎসব ২০২৫ উপলক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসন আয়োজিত ১০ দলীয় কাবাডি প্রতিযোগিতায় ডাঙ্গী ইউনিয়ন টিম চ্যাম্পিয়ন হয়েছে। 

আজ মঙ্গলবার বিকালে নগরকান্দা উপজেলা সদরের সরকারি এম এন একাডেমি মাঠে ফাইনাল থেলায় প্রতিদন্দ্বীতা করে ডাঙ্গী ইউনিয়ন টিম এবং তালমা ইউনিয়ন টিম।

প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে ট্রফি প্রদান করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।  

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মাসুম বিল্লাহ, উপজেলা প্রানীসস্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ,

নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহরাব হোসেন, নগরকান্দা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল হুদা হুদু, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, শহীদনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজু মোল্লা প্রমুখ। 

ফাইনাল খেলায় ডাঙ্গী ইউনিয়ন টিম ৩৫-৩৪ পয়েন্টে তালমা ইউনিয়ন টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।



Post a Comment

নবীনতর পূর্বতন