সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.
মানিকগঞ্জের সিংগাইরে"ডেভিলহান্ট " অভিযানে ইউপি সদস্যসহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার(১২ নভেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরন করা হয়েছে বলে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, বায়রা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ও মহিলা লীগ নেত্রী সেলিনা (৩৮), ধল্লা ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ (৫৪), সায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের বণ ও পরিবেশ সম্পাদক শাহিন (৫০), জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক বরুণ ঘোষ (৪৮) ও চান্দহর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক (৫২)।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধল্লা পুলিশ ফাঁড়ি পোঁড়ানো এবং প্যারামাউন্ট এলাকায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। আইনের শাসন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সিংগাইর থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। যেকোনো নাশকতা বা অরাজকতা দমন করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি বলে জানান তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন