নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাড়াগাম বাজার সংলগ্ন এলাকায় ডোবার পানিতে পড়ে ইউছূফ নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ইউসূফ উপজেলার কৈলাইল ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ছোট্ট ইউছুফ বাড়ির উঠানে খেলছিলো। পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে।
পরবর্তীতে ডোবায় ভেসে থাকতে দেখা গেলে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউছূফকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। বিল্লাল ও তার পরিবারের সদস্যরা এ ঘটনায় ভেঙে পড়েছেন। এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।


একটি মন্তব্য পোস্ট করুন