দেবব্রত দাস দেবু, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি.
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষকদের ধান কর্তন অনুণ্ঠানে শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, আমরা মাঠে আছি জনগণের পাশে থাকতে, যে নেতারা জনগণের পাশে থাকে, তারাই প্রকৃত জনপ্রতিনিধি। আমরা ক্ষমতায় গিয়ে কৃষকের ন্যায্য অধিকার ও সুখ-সমৃদ্ধির জন্য কাজ করব। ইনশাআল্লাহ এই জনগণই বিএনপিকে বিজয়ী করবে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটায় কৃষকদের ধান কেটে সহায়তা করতে গিয়ে তিনি এ কথা বলেন।
শেখ মো. আব্দুল্লাহ আরও বলেন, বিএনপি সবসময় জনগণের দল। তাই জনগণের সুখ-দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্ব। তিনি সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এদিন বিএনপি নেতাকর্মীরা ধান কাটার মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়িয়ে দলীয় ঐক্য ও জনসম্পৃক্ততার বার্তা দেন।
এ সময় সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট ওমর ফারুক রাসেল, সিরাজদিখান উপজেলা কৃষকদল সভাপতি হাফেজ আলমগীর,সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, সিরাজদিখান উপজেলা কৃষকদল মহিলা বিষয়ক সম্পাদিক মারুফা আক্তার, স্থানীয় কৃষক মশিউর রহমানসহ কৃষকদল, বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন