সংবাদ শিরোনাম

সিংগাইরে আ’লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ



সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.

আওয়ামীলীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে জনগণের জানমাল নিরাপত্তার জন্য শান্তি সমাবেশ করেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ-২ আসনের বিএনপির (ধানের শীষ) প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত'র দিক নির্দেশনায় সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সমাবেশে পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলামের পরিচালনায় বক্তব্যে রাখেন, সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিনুর রহমান সৌরভ ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাসেম খান।

সমাবেশ শেষে সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিনুর রহমান সৌরভের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিংগাইর বাসষ্ট্যান্ড এলাকায় শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক এ্যাড. ইয়াকুব হোসেন রাজা, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহামুদুল হাসান গোলাপ, বিএনপি নেতা এ্যাডভোকেট মো. জাহিদুর রহমান বিশ্বাস, কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ হোসেন,

সিংগাইর সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ মেম্বার, ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, বিএনপি নেতা সাবেক সেনা কর্মকর্তা শেরসা খান, যুবদলের নোয়াব আলী, বিএনপি নেতা এ্যাডভোকেট রুবেল ও সুজন প্রমুখ।



Post a Comment

নবীনতর পূর্বতন