প্রিয় সংবাদ ডেস্ক.
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে দুইটি বিদেশি পিস্তল ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। আজ রোববার (৯ নভেম্বর) ভোররাতে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় একটি বিশেষ দল ভোর সাড়ে ৫টার দিকে বাগবাড়ী রাজপাড়া এলাকায় অবস্থান নেয়। পরে সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে একটি ভবনের ছাদের সিঁড়ির পাশে তল্লাশি করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় পেশাদার অস্ত্র ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
উদ্ধার করা অস্ত্র আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ জানায়, অপরাধ ও সন্ত্রাস দমনে সংস্থার অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


একটি মন্তব্য পোস্ট করুন