সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা বাজারের পূর্ব পাশে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ-স্বর্ণালংকার আত্মসাৎসহ প্রতারণার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, ধল্লা গ্রামের কাউছারের ছেলে জিসান (২০) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে (১৮) ধর্ষণ করেন এবং তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে বিয়ের দাবিতে অভিযুক্ত জিসানের বাড়িতে অবস্থান করছেন।
অভিযোগের বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম জানান, এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি । বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”


একটি মন্তব্য পোস্ট করুন