নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী খন্দকার আবু আশফাক বলেছেন, ঢাকা-১ আসন বিএনপির আন্দোলন-সংগ্রামের অন্যতম দুর্গ। আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে যুবদলই হবে অগ্রণী শক্তি। তাই ব্যক্তি বা গ্রুপিং ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সকলের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার কলাকোপায় নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী এই গুরুত্বপূর্ণ সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক শতাধিক যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তৃণমূলের কর্মীদের উপস্থিতি এবং অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
জেলার এই নেতা বলেন, দোহার নবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়, ন্যায্য অধিকার চায়। আমরা জনগণের পক্ষে রাজনীতি করি, তাই এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সব নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরোও বলেন, দলীয় নির্দেশনা ও গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল সর্বদা সামনের সারিতে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইনশাআল্লাহ নির্বাচনের মাঠে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
এসময় অনুষ্ঠানে যুবদল নেতাকর্মীরা খন্দকার আবু আশফাককে ঘিরে শ্লোগান ও উচ্ছ্বাস প্রকাশ করেন। পুরো সভা জুড়ে ছিল নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক শক্তি ও আগামী দিনের কর্মপন্থা নিয়ে প্রাণবন্ত আলোচনা।
মতবিনিময় সভা শেষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সেই সাথে দেশের গণতন্ত্র মুক্তি আন্দোলন এবং বিএনপির বিজয়ের কামনা করা হয়।
এসময় নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান পবনের সভাপতিত্বে ও ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাড. খলিলুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, নবাবগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শামসুল আলম যুবরাজ প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন