নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরের সুনামধন্য বিদ্যাপীঠ লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাস পার্টি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গন সাজানো হয় বাহারী সাজে।
সকাল ৯টা থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হতে থাকে। ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা আসে রঙ্গীন পোশাকের সাজ-সজ্জা করে। ক্লাস পার্টি উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বিনোদনের জন্য সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করে। তাতে তারা হৈ হুল্লোর, নাচা-নাচিতে ব্যস্ত ছিলো বেশি সময়। কেউ কেউ সহপাঠীদের িএকে অপরের গায়ে পার্টি স্প্রে ছিটিয়ে আনন্দ প্রকাশ করে।
বেলা সাড়ে ১১টায় শুরু হয় পার্টি। বিদ্যালয়ের প্লে থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালকগণ অংশ নেন এ উদযাপনে। প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীরা আলাদা আলাদা ভাবে সহপাঠীদের নিয়ে মেতে উঠে কেক কাটা উদযাপনে। পরে তা সকলের মাঝে বিলিয়ে দেয়া হয়। চলে দুপুর পর্যন্ত। বিদ্যালয় কর্তৃপক্ষের দুপুরে মধ্যান্নভোজের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. জহিরুল ইসলাম, পরিচালক সাখাওয়াত হোসেন বাপ্পি ও শাহাদাৎ হোসেন, অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল আলম, সহকারী অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।


একটি মন্তব্য পোস্ট করুন