নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
ফরিদপুরের নগরকান্দা-সালথা উপজেলা এবং আলগী ও হামিরদী ইউনিয়নের ২০২৫ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের জেলা পরিষদ অডিটোরিয়ামে নগরকান্দা উপজেলা কলেজ ও পৌর ছাত্রদলের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
নগরকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম লিখনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নবকাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী মুন্নু, নগরকান্দা পৌর ছাত্রদলের আহ্বায়ক সুজন, নগরকান্দা কলেজ ছাত্রদলের সভাপতি আলী আকবর শরীফ আরমান, অভিভাবিকা রুকসানা খানম, কৃতি শিক্ষার্থী কামনা প্রমুখ।
প্রধান অতিথির বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের কে আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে এগোতে হবে। ভালভাবে লেখাপড়া করে মানবিক ও কৃতজ্ঞ মানুষ হতে হবে এবং বাংলাদেশের মাটি ও মানুষের জন্য কাজ করতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৫২ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মননা স্মারক ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি শামা ওবায়েদ।

একটি মন্তব্য পোস্ট করুন