সংবাদ শিরোনাম

সিংগাইরে জাকির হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার



মোস্তাক আহমেদ, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর চামটা গ্রামের জাকির হোসেন হত্যা মামলার এজাহার ভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছেন সিংগাইর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে-চর চান্দহর গ্রামের সিরাজের ছেলে সানোয়ার ওরফে সানু (৪০) ও ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার ইটাভাড়া ইউনিয়নের মালকিহাটি গ্রামের মঙ্গলের ছেলে আরিফ (৪০)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদ্বয়কে আদালতে প্রেরণ করা হয়েছে বলে সিংগাইর থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত জাকির হোসেনের সাথে আসামিদের মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। মাদক ব্যবসার জের ধরে আসামীরা তাকে হত্যা করে। গ্রেপ্তারকৃত ১নং আসামী সানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে ৫টি মাদক মামলা ও ৩নং আসামী আরিফের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। সেই সাথে নিহত জাকির হোসেনের নামেও মাদকের ৪টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ২৫ নভেম্বর দিবাগর রাত ৩টার দিকে চান্দহর ইউনিয়নের চর চামটা আনন্দ বাজারের অদূরে নুরুল ইসলামের বসত বাড়ির পূর্ব পাশের কাঁচা রাস্তায় জাকির হোসেনকে হত্যা করে লাশ ফেলে যায়। সকালে তার স্ত্রী লাশ শনাক্ত করেন।

২৭ নভেম্বর নিহতর স্ত্রী সানোয়ারা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা হওয়ার একদিন না যেতেই পুলিশ অভিযান চালিয়ে এজহারভুক্ত আসামি সানু ও আরিফকে গ্রেপ্তার করেন। বাকী এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাত আসামিদেরও গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে বলেও পুলিশ জানায়।



Post a Comment

নবীনতর পূর্বতন