সংবাদ শিরোনাম

ফরিদপুরের নগরকান্দায় মশার কয়েলের আগুনে গবাদি পশু সহ তিনটি বসতঘর পুড়ে ছাই!




নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি. 

ফরিদপুরের নগরকান্দায় মশার কয়েলের আগুনে গবাদি পশু সহ তিনটি বসত ঘর পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। 

আজ বৃহস্পতিবার (১৩  নভেম্বর) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোট পাইককান্দি গ্রামে রাজু মোল্লার বাড়িতে।

আগুন লাগার খবর শুনে নগরকান্দা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে রাজু মোল্লার ছেলে নুর ইসলাম মোল্লা ও নুরুজ্জামান মোল্লার তিনটি বসতঘর, ২টি গরু, ৪টি ছাগল সহ ধান, পাট, পেঁয়াজ ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। 

ক্ষতিগ্রস্তরা বলেন, সন্ধ্যায় গরুর ঘরে মশারি টাঙিয়ে মশার কয়েল জ্বালাই। রাত প্রায় ৮ টার দিকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। 

আগুনে পুড়া পরিবারের লোকজন খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে।

নগরকান্দা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রহমান বলেন, "আগুন লেগে বসতঘর পুড়াসহ গবাদি পশু পুড়ে মারা যাওয়ার বিষয় আমরা মোবাইল ফেসবুক দেখেছি। এবিষয় ইউএনও স্যারকে জানিয়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার ব্যবস্থা করা হবে"।



Post a Comment

নবীনতর পূর্বতন