সংবাদ শিরোনাম

হারিরামপুরে ইয়াবাসহ যুবদল ও ছাত্রদল নেতা গ্রেফতার



হারিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি.

মানিকগঞ্জের হারিরামপুরে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ১১ নভেম্বর দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খুতবাড়িয়া ইউনিয়নের সলিমনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৩৬) ও উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম (২৮)।

হারিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মিয়া জানান, গত ১১ নভেম্বর দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুতবাড়িয়া ইউনিয়নের সলিমনগর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেল যোগে সন্দেহজনকভাবে চলাফেরা করা দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করলে তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, নবাবগঞ্জ থেকে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে হারিরামপুরে আসে। ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।”

পুলিশ জানায়, আটক আলমগীর হোসেন নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, অপরজন রফিকুল ইসলাম দোহার উপজেলার মুকসুদপুর এলাকার বাসিন্দা এবং উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক।

এ ঘটনায় হারিরামপুর থানার এসআই ওমর ফারুক মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ও ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন



Post a Comment

নবীনতর পূর্বতন