সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.
মানিকগঞ্জের সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে ইউএনও মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আহ্বায়ক মফতেজুর রহমান খান বিবেক, পল্লী বিদ্যুৎ সিংগাইর জোনাল অফিসের এজিএম দেবব্রত ভৌমিক, সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী, দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা মো. সোহরাব হোসেন ও আজকের পত্রিকার সিংগাইর প্রতিনিধি সুজন মোল্লা।
সভায়, পৌর সদরে যানজট নিরসন, অটোরিকশা স্ট্যান্ড সরানো, বাস স্ট্যান্ডে যাত্রী ছাউনি দখলে নিয়ে দোকান পরিচালনা ও মহান বিজয় দিবস উদযাপনে আইন-শৃঙ্খলা রক্ষা নিয়ে আলোচনা প্রাধান্য পায়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল ছালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদী হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আ.হান্নান, সমাজসেবা কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলতানা আসমা খান, মৎস্য কর্মকর্তা মোসা: সাদিয়া রহমান, বিআরডিবি অফিসার ইব্রাহীম হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নওয়াজ শরীফ, জামায়াতে ইসলামী পৌর শাখার সভাপতি মো. আরিফুর রহমান ও সদর ইউনিয়ন শাখার সভাপতি শেখ সাইফুল্লাহ মানসুর।
এর আগে সকাল সাড়ে দশটায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন দপ্তরের সরকারি- বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন