সংবাদ শিরোনাম

সিংগাইরে সারফিন হত্যার ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা



মোস্তাক আহমেদ, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লপাড়া গ্রামের আলোচিত সারফিন মোল্লা হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বহিষ্কৃত ইউনিয়ন ছাত্রদল নেতা রউফুল মুন্সী (৩৫)সহ ১৩ জনের বিরুদ্ধে নিহতের ছেলে মোশারফ মোল্লা বাদী হয়ে রবিবার (২৩ নভেম্বর) এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৩/৪ জনকে।

এর আগে গত ২২ নভেম্বর সন্ধ্যায় মৃত সাইজুদ্দিন মোল্লার ছেলে সারফিন মোল্লা চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাজ্জাকের দোকান থেকে চা খেয়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে উত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পরদিন সুরত হাল রিপোর্ট শেষে লাশের ময়না তদন্ত করে নিজ গ্রামে দাফন করা হয়।

এদিকে, নিহত সারফিন মোল্লার ছেলে মোশারফ হোসেন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার বাবাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী হচ্ছে সদ্যবহিষ্কৃত ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রউফুল মুন্সি। সে একই গ্রামের মৃত রাজ্জাক মুন্সির ছেলে।

এ ঘটনায় পুলিশ হত্যার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্বাস মোল্লা (৫২) এজাহার ভুক্তআসামী। অপরজন আজিজ মোল্লাকে সন্দেহজনক গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে বলে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান।



Post a Comment

নবীনতর পূর্বতন