সংবাদ শিরোনাম

ফরিদপুরে ধানের শীষ পেলেন যারা




জেলা প্রতিনিধি  (ফরিদপুর )

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে। ফরিদপুরে চারটি আসনের মধ্যে তিনটিতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে ফরিদপুর-১ আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি।

প্রার্থীরা হলেন, ফরিদপুর-২ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, ফরিদপুর-৩ আসনে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ এবং ফরিদপুর-৪ আসনে কৃষক দলের সাধারণ সম্পাদক ‎শহিদুল ইসলাম বাবুল।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। 




Post a Comment

নবীনতর পূর্বতন