সংবাদ শিরোনাম

মানিকগঞ্জ-২ আসনে ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত দলীয় মনোনয়ন পাওয়ায় বিএনপির আনন্দ মিছিল



সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.

মানিকগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ায় সিংগাইর উপজেলা বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) রাত ৮ টার দিকে সিংগাইর উপজেলা বিএনপির উদ্যোগে সিংগাইর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মো. রিয়াজুল ইসলাম এর নেতৃত্বে আনন্দ মিছিল সিংগাইর বাসস্ট্যান্ড থেকে শুরু করে সিংগাইর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিংগাইর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিংগাইর উপজেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক গাজী ইউনুস আলী, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো/ মহিদুর রহমান, সিংগাইর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ সিংগাইর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দেড় থেকে দু,শত নেতাকর্মী।



Post a Comment

নবীনতর পূর্বতন