দোহার (ঢাকা) প্রতিনিধি.
কুসুমহাটিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় দোহার উপজেলার শিলাকোঠা বাংলাবাজারে কুসুমহাটি ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মোনাজাত করেন হাফেজ মাওলানা আবু সাঈদ।
কুসুমহাটি ইউনিয়ন যুবদলের নেতা সিরাজুল ইসলাম শরীফের সঞ্চালনায় দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী শরীফ, কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা,
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি টিপু সুলতান মোল্লা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শাহজাহান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ বাবুল, দপ্তর সম্পাদক আবুল বাশার, যুবনেতা শিব্বির আহমেদ মল্লিক, ইউপি সদস্য হুমায়ুন কবির মোল্লা, সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ সহ অন্যান্য নেতাকর্মীরা।


একটি মন্তব্য পোস্ট করুন