সংবাদ শিরোনাম

নগরকান্দার দুটি ইউনিয়নে শামা ওবায়েদের দিনব্যাপী গণসংযোগ



নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি. 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ আলগী ও হামিরদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন। 

রবিবার  (৩০ নভেম্বর) সকাল ১১টায় পুকুরিয়া বাসস্ট্যান্ডে পথসভার মাধ্যমে গণসংযোগ শুরু করেন।  এরপর ফরিদপুর জেলা, ভাঙ্গা ও নগরকান্দা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং হামিরদী ও আলগী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের সাথে নিয়ে হামিরদী, মুনসুরবাদ বাজার, পিরেরচর, মানিকদহ বাজার, ভোগের ভিটা, হরির হাট বাজার, আলগী, ছোলনা এলাকায় গণসংযোগ করেন। এ সময় বেশ কয়েকটি পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন শামা ওবায়েদ। 

পথসভায় বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক এ্যাড. আলী আশরাফ নান্নু, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু।

এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া, 

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, বিএনপি নেতা গোলজার শরীফ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলালউদ্দীন হেলাল, আলগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন , সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, হামিরদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোকন মুন্সী প্রমুখ। 

দিনব্যাপী শামা ওবায়েদ এর গণসংযোগে আলগী ও হামিরদী ইউনিয়নের বিএনপির নেতাকর্মী সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে উৎসাহ উদ্দীপনার সৃস্টি হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন