সংবাদ শিরোনাম

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল



নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার কলাকোপা পুকুরপাড় গ্রামে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের বাড়ির উঠানে এ মাহফিল করা হয়। উপজেলা ছাত্রদল ও ডিএন কলেজ শাখা ছাত্রদল এর আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাক। এ সময় খন্দকার আবু আশফাক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রাণ ভিক্ষা চান।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি ইসতিয়াক আহমেদ চৌধুরী।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম নীরব।

উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি মহসিন রহমান আকবরসহ উপজেলার বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলাকোপা খন্দকার নোয়াদ্দা জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা আনোয়ার হোসেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।



Post a Comment

নবীনতর পূর্বতন