সংবাদ শিরোনাম

নবাবগঞ্জে দূর্বৃত্তের বিষে মরছে পুকুরের মাছ


নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. 

ঢাকার নবাবগঞ্জে জামায়াত নেতা রকিবুল ইসলামের পুকুরে দূর্বৃত্তের বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ ওঠেছে। ভুক্তভোগী রকিবুল ইসলামের দাবী এতে তার প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

 

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার চুড়াইন ইউনিয়নের সোনাতলা বিল এলাকার পুকুরে দুপুর থেকে মাছ মরে ভেসে উঠতে দেখেন তিনি।

 

রকিবুল উপজেলার সোনাতলা গ্রামের মাওলানা মতিউর রহমানের ছেলে। তিনি জামায়াত ইসলামী বাংলাদেশ নবাবগঞ্জ উপজেলার যুববিভাগের আগলা গালিমপুর চুড়াইন ইউনিয়নের সভাপতি।

 

মো. রকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রায় বিঘা জমির উপর শতবর্ষী পুকুরটি। তাতে আমি ও ফিরোজ খান অংশিদার ভিত্তিতে মাছ চাষ করে আসছি। আজ দুপুরের দিকে পুকুরে এসে দেখি মাছ মরে ভেসে উঠছে। আমার দুই বছরের স্বপ্ন শেষ করে দিয়েছে। কে বা কারা এটা করেছে জানি না। যারা ঘটনাটি ঘটিয়েছে অবশ্যই সুপরিকল্পিত ভাবে করেছে। আমি কাউকে দেখিনি, তবে কারো ইশারায় ঘটনা ঘটিয়েছে এটা আমার বিশ্বাস।


 

রকিবুল ইসলাম জানান, আমাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্য এটি একটি ষড়যন্ত্র। আমার এটাই ইনকাম সোর্স। আমাকে পথে বসিয়ে দিয়েছে। আমি আইনের আশ্রয় নিবো এবং ধরনের কার্যকলাপে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানাবো।

 

রকিবুল ইসলামের ব্যবসায়ী অংশীদার সোনাতলা গ্রামের ফিরোজ খান  বলেন, আমার আরও একটা পুকুর আছে সেই পুকুরে গতবছর বিষ প্রয়োগ করে প্রায় বিশ লাখ টাকার ক্ষতি করেছে দূর্বত্তরা। এবছর এই পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দশ লাখ টাকা মত মাছ ধ্বংস করে দিয়েছে। আমরা এঘটনায় আইনের আশ্রয় নিবো।

 

রকিবুলের ইসলামের বৃদ্ধ বাবা মাওলানা মতিউর রহমান বলেন, মানুষের হক নষ্ট করেছে যারা আমি তার বিচার চাই।

 

বিষয়ে নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জ্যাকি বলেন, বিষয়টি জানতে পেরেছি এবং তাদের থানায় অভিযোগ করতে বলেছি। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।




Post a Comment

নবীনতর পূর্বতন