কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
আগামী বছর ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচন বাতিল করতে নানা চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, গয়েশ্বর চন্দ্র রায়।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল আয়োজিত ‘তারুণ্যের মিছিল’ শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর রায় বলেন, “দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার অপচেষ্টা চলছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র দীর্ঘদিন ধরেই চলছে। তবে এবার ফেব্রুয়ারীর নির্বাচনের আগে সেই চক্রান্ত আরও তীব্র হয়েছে। “আমাদের মূল লক্ষ্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি মাসুদ আলম স্বাধীন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন