সংবাদ শিরোনাম

কেরানীগঞ্জে বাড়িওয়ালার সঙ্গে স্ত্রীর পরকীয়ার কারণে গলায় ফাঁস দিয়ে যুবকের আগ্মহত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার কেরানীগঞ্জে বাড়িওয়ালার সঙ্গে স্ত্রীর পরকীয়ার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাব্বি (২২) নামের এক যুবক। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন।

ওসি জানান, গতকাল রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের আব্দুলাহপুর কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বি পিরোজপুর জেলার কাউখালি থানার ৩ নম্বর দাসের কাঠি ইউনিয়নের দাসের কাঠি গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। সে বতমানে আব্দুলাহপুরের কান্দাপাড়া এলাকায় ওসমান মিয়া বাড়িতে ভাড়া থাকতেন।

তিনি আরও জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা রাব্বির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহতের স্ত্রী নাদিয়া আক্তার বলেন, তিন মাস আগে আমরা প্রেম করে বিয়ে করেছি। মাঝে মাঝে আমাদের মধ্যে কথা-কাটাকাটি নিয়ে ঝগড়া হতো। সামান্য বিষয় নিয়ে ঝগড়া করে রাব্বি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমাদের এত সখের বিয়ে, আমি এখন কার সঙ্গে থাকব।

স্থানীয়রা জানান, দেড় মাস ধরে এই বাড়িতে তারা ভাড়া থাকতেন। এই বাড়ির বাড়িওয়ালা ওসমানের সঙ্গে নাদিয়ার পরকীয়া সম্পর্কের কারণে রাব্বির সঙ্গে নিয়মিত ঝগড়া হতো। রাব্বি মাস শেষে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু স্ত্রীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়েছে। 

ওসমান মিয়া অনেক টাকাv মালিক, টাকা দিয়ে সব জামেলা মিটিয়ে দিবে। মধ্যখানের তার পরকীয়ার জন্য একটি মায়ের বুক খালি হলো। এর আগেও ওসামান মিয়া ছোট্ট একটি মেয়ের সঙ্গে খারাপ কাজ করে পরে টাকা দিয়ে ধামাচাপা দেয়। ফাঁস ঘটনাও ধামাচাপা দিবে। 

ওসমান মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ হয়নি। এবিষয়ে তার বিয়াই আতাবর হোসেন বলেন, এই ভাড়াটিয়া সাথে আমার বিয়াই সম্পর্ক ছিলো না।

Post a Comment

নবীনতর পূর্বতন