নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জের সুনামধন্য বিদ্যাপীঠ বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়।
আলোচনা
সভায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কলাকোপা
কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ্ আলম।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সিরাজ মিয়া এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট খলিলুর রহমান খলিল।
প্রধান
আলোচক ছিলেন পিকেবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ্ আজিজুর রহমান। প্রধান
বক্তা ছিলেন বাহ্রা ওয়াছেক মেমোরিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
মো. বাদশা মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হামিদা আক্তার।
শিক্ষানুরাগী মো. রাকিব হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ
উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. নজরুল ইসলাম, সমাজকর্মী এম আর খান
সোহেল, মাহিদুর রহমান, মাহমুদুল হাসান তুষার, বাহ্রা ওয়াসেক মেমোরিয়াল হাই
স্কুলের অভিভাবক সদস্য মো. রবিউল ইসলাম, মো. মনিরুল ইসলাম, ইউনিয়ন
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন উদ্দিন পলাশ, দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা
ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন শুভ প্রমুখ।
সন্ধ্যায় আনন্দধারা একাডেমী ও বিদ্যালয়ের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


একটি মন্তব্য পোস্ট করুন