শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি.
শ্রীনগরের রাঢ়ীখালে জমি সংক্রান্ত বিরোধে দোকানপাটে হামলার ঘটনা ঘটেছে। এতে ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগীর অভিযোগ। এঘটনায় এলাকায় উত্তেজনা বিারজ করছে।
রবিবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রাঢ়ীখাল এলাকায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোহাম্মদ রাসেল অভিযোগ করে বলেন, প্রায় ৪ বছর আগে কোলাপাড়া ইউনিয়নের মৃত আব্দুল ওয়াব মুন্সির ছেলে আব্দুল ওয়াদুদ এর নিকট চারটি দোকান ও পেছনের ১২ শতক ও ১১৪ শতক জমি লিখে দেওয়া হয়। সেই জমির বিপরীতে ৭৪ লক্ষ টাকা পাওয়ার কথা থাকলেও তা এখনো বুঝিয়ে দেওয়া হয়নি।
বহুবার বসা ও আলোচনার পর স্থানীয়ভাবে বাতেন খান শামীমের মধ্যস্থতায় ৫৯ লক্ষ টাকায় মীমাংসা হয়। কিন্তু তার আগেই দুপুর ২টার দিকে হঠাৎ করে ২৫-৩০ জন সন্ত্রাসী এসে রাসেলের ডিশ ও ওয়াইফাইয়ের দোকানসহ অন্যান্য দোকানপাটে ভাঙচুর চালায়। এতে আনুমানিক ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
অপরপক্ষ আব্দুল ওয়াদুল জানান, তিনি রাসেলের কাছ থেকে বৈধভাবে জায়গা কিনেছেন এবং বহুবার অনুরোধ সত্ত্বেও জমি বুঝিয়ে না দেওয়ায় আজ নিজের দোকান পুনর্দখলে নিয়েছেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, নাজমুল হুদা খান এ বিষয়ে বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন এবং স্থানীয়ভাবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন