সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.
মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকান্ডে হার্ডওয়ার, সেলুন, লন্ড্রি ৩টি দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে ।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পৌরসভার গোবিন্ধল বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী হলেন, পৌরসভার ৭ নং ওয়ার্ড গোবিন্ধল গ্রামের আব্দুল কাদের। ভুক্তভোগী আব্দুল কাদের জানান, প্রতিদিনের ন্যায় ব্যবসা পরিচালনা করে দোকান বন্ধ করে বাড়ি যাই। হঠাৎ রাত দেড়টার দিকে বাজারের পাহারাদার আমার দোকানে আগুন লেগেছে খবর দেয়। আমি দ্রুত দোকানে পৌঁছে স্থানীয় লোকজন নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি ততক্ষনে ৩টি দোকান সম্পূর্ন পুড়ে যায়।
পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রন এনে বাজারে অন্যন্য ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করেন। অগ্নিকান্ডে ২৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি সাধিত হয়ে নি:স্ব হয়ে গেছে বলে ভুক্তভোগীর দাবি।
উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মহিবুবুর রহমান অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি এবং বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করতে পেরেছি।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে জানান তিনি। উপজেলা নির্বাহি অফিসার খায়রুন্নাহার বলেন,অগ্নিকান্ডে ক্ষতির পরিমান দেখে উপজেলা প্রশাসনের সহযোগীতা থাকবে।


একটি মন্তব্য পোস্ট করুন