সংবাদ শিরোনাম

ইসলামের জন্য নয়, আসনের লোভে ইসলামী দলগুলো জামায়াতের সাথে জোটবদ্ধ হয়েছে. আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী


নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.

ইসলামের জন্য নয়, আসনের লোভে ইসলামী দলগুলো জামায়াত ইসলামীর সাথে জোটবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী।

 শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ফরিদপুরের নগরকান্দায় ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘শানে রেসালাত মহা সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাবুনগরী বলেন, “আমাদের ইসলাম ও মওদুদীর ইসলাম এক নয়। জামায়াতের ইসলামই ইসলাম নয়; মদিনার ইসলামই প্রকৃত ইসলাম।” তিনি এ সময় ইসলামী ঐক্যবদ্ধ আট দলীয় জোটের কড়া সমালোচনা করে বলেন, “মূলত এই আট দল আসন ও ভোটের স্বার্থেই জোটবদ্ধ হয়েছে।”

Post a Comment

নবীনতর পূর্বতন