সংবাদ শিরোনাম

শহীদ বুদ্ধিজীবি সন্তোষ চন্দ্র ভট্টাচার্যের স্মরণে বিনামূল্যে চিকিৎসা সেবা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল শিববাড়ির সূর্য সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৎকালীন অধ্যাপক, শহীদ বুদ্ধিজীবি সন্তোষ চন্দ্র ভট্টাচার্যের স্মরণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামের লোকনাথ মন্দির প্রাঙ্গণে এ সেবা দেয়া হয়। বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতি নবাবগঞ্জ উপজেলা শাখা এর আয়োজন করেন।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. হরগোবিন্দ সরকার অনুপ শতাধিক রোগী দেখে ব্যবস্থাপত্র প্রদান করেন।

হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইতালি প্রবাসী বিষ্ণুপদ সাহা এর সার্বিক ব্যবস্থা করেন।

স্বাস্থ্য কর্মীরা শতাধিক নারী, পুরুষ ও শিশুর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ স্বাস্থ্য পরীক্ষা করে সিরিয়াল নিয়ন্ত্রণ করেন। পরে বিভিন্ন কোম্পানির ঔষধ বিক্রয় প্রতিনিধিরা রোগীর ব্যবস্থাপত্র দেখে বিনামূল্যে ঔষধ প্রদান করেন।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন হিন্দু সমাজ সংস্কার সমিতির উপজেলা সহ-সভাপতি প্রভাত চৌধুরী, সাংবাদিক বিপ্লব ঘোষ, অমিতাভ চৌধুরী প্রমুখ।



Post a Comment

নবীনতর পূর্বতন