নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
ফরিদপুরের ঐতিহ্যবাহী নগরকান্দা প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা হুদু, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, অর্থ সম্পাদক মিজানুর রহমান মোল্যা, দপ্তর সম্পাদক মশিউর রহমান মিন্টু,
সাবেক সহ-সভাপতি জাকির হোসেন জাকারিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান রাহুল আল ফয়সাল, সদস্য নিজাম নকীব, এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, মনিরুজ্জামান তুহিন, সাইফুল ইসলাম সাইফসহ অন্যান্ন সদস্যবৃন্দ।
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় নগরকান্দা প্রেসক্লাব। এযাবৎকাল প্রেসক্লাব ভাড়া ভবনে থাকলেও কয়েক বছর যাবৎ প্রেসক্লাব তাদের নিজস্ব ভবনে কার্যক্রম চালিয়ে আসছে।
এর আগে নগরকান্দা প্রেসক্লাবের এক তলা ভবনের কাজ সম্পন্ন করা হয়েছিলো। সেই ভবনের দ্বিতীয় তলার নির্মাণ কাজের উদ্বোধন করা হয় সোমবার।
জেলা পরিষদের অর্থায়নে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের একান্ত আন্তরিকতায় ও সকল সদস্যদের প্রচেষ্টায় এই নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে জানান প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ।
নির্মাণ কাজ শুরুর আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মোহাম্মাদ খালেদ হোসেন। পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন