সংবাদ শিরোনাম

নবাবগঞ্জে বন্ধ দোকানের সামনে রেখে যাওয়া বৃদ্ধের লাশ উদ্ধার



নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জে বন্ধ দোকানের সামনে রেখে যাওয়া মোতালেব সিকদার (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ধারণা করা হচ্ছে হত্যার পর লাশ এখানে রেখে গেছে দুর্বৃত্ত।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে  উপজেলা সদর কাশিমপুর নিমতলা তিন রাস্তার মোড়ের একটি দোকানের সামনে থেকে লাশ উদ্ধার করা হয়। 

বৃদ্ধ মোতালেব সিকদার উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বকচর গ্রামের মরহম শাহাজদ্দিন সিকদারের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন বলে পরিবার থেকে জানা গেছে। নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ এঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবী করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরের দিকে অজ্ঞাত দুর্বৃত্ত একটি অটোরিকশা করে বৃদ্ধের লাশ এনে বন্ধ দোকানের সামনে রেখে পালিয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

নাম প্রকাশ না করে একজন রিকশা চালক জানান, সকাল সাড়ে ৭টা থেকে বৃদ্ধকে এখানে দেখছিলাম। আমি চার/পাঁচবার যাওয়া আসা করার পর সন্দেহ হয়। পরে স্থানীয়দের জানালে তারা থানায় খবর দেয়। 

নিহতের ছেলে সুমন সিকদার জানান, তাঁর বাবা  মোতালেব সিকদার কিছুটা মানসিক ভারসাম্যহীন। এলাকায় কুলির কাজ করে। রোববার সন্ধ্যায় স্থানীয় এক বাড়িতে ভরা গ্যাস সিলিন্ডার দিয়ে খালি সিলিন্ডার নিয়ে ফেরার সময় দিক হারিয়ে হারিয়ে যান তিনি। সারারাত বিভিন্নস্থানে খুঁজেছি। সকাল লাশ উদ্ধারের খবর পেয়ে বাবাকে শনাক্ত করি। আমাদের কোন শত্রু নেই। কিভাবে কি হলো বুঝতে পারছি না। 

নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ জনকণ্ঠকে জানান, লাশ ময়নাতদন্তে পাঠানো হবে। নিহতের স্বজনরা থানায় অভিযোগ করছেন। এঘটনায় থানায় হত্যা মামলা রজু হবে।



Post a Comment

নবীনতর পূর্বতন