সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.
মানিকগঞ্জের সিংগাইরে ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ নবাবগঞ্জের মাসুদ (৪৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছেন থানা পুলিশ।
আটককৃত মাসুদ ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাদাপুর গ্রামের মৃত. ফালু বেপারির ছেলে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জামশা এলাকায় পুলিশি অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার পূর্বক তাকে আটক করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্স এএসআই মো. শরীফ হোসাইন, এএসআই মো. শরিফুল ইসলাম বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামের জনৈক লেবু মিয়ার বিল্ডিংয়ের ৩য় তলার পশ্চিম পাশের ফ্ল্যাটের ভিতর অভিযান পরিচালনা করে। পুলিশ ভাড়াটিয়া মাসুদের কাছ থেকে ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করেন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবেন বলে জানান তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন