সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.
মানিকগঞ্জের সিংগাইরে দারুল হিকমাহ ওয়াল ইরফান মাদরাসা এর হাফেজদের দস্তারবন্দী উপলক্ষে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত অধ্যবধি পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন পীর সাহেব জায়গির মাওলানা দ্বীন মুহাম্মাদ।
মাহফিল চলাকালিন সময় অত্র মাদরাসার পরিচালক মুফতি মাসউদুর রহমান আয়ূবীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাত্তার গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লি: ঢাকা, চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা কিয়ামুদ্দিন জামে মসজিদ সিংগাইর আলহাজ্ব এম.এ সাত্তার খান।
এ মাহফিলে ওয়াজ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, সাহেবজাদা, সাইয়্যিদ শাহ আব্দুল মাজিদ নাদীম রাহ.মুফতি সাইয়্যিদ শাহ ফয়সাল নাদীম (পাকিস্থান), মাওলানা বেলাল হোসাইন ফারুকী প্রমুখ।
মাহফিলে বিভিন্ন এলাকার আলেম ওলামা অংশগ্রহন করেন।


একটি মন্তব্য পোস্ট করুন