নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে নবাবগঞ্জ উপজেলার কলাকোপা পুকুরপাড় গ্রামে এ মাহফিল করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম নিরব, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ইসতিয়াক আহমেদ, সাধারণ সম্পাদক সুমন খান,
দোহার উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শিকদার আলমগীর, জয়পাড়া কলেজ ছাত্রদলের সভাপতি , সৌমিক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি আক্কাস মাদবর, ডিএন কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সুমনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


একটি মন্তব্য পোস্ট করুন