সংবাদ শিরোনাম

ইছামতি পাঠশালার ছিন্নমূল শিশুদের নিয়ে মহান বিজয় দিবস উদযাপন



নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

আজ মহান বিজয় দিবস। ইছামতি ছাএ সংগঠনের আয়োজনে সুবিধা বঞ্চিত ছিন্নমূল ইটভাটায় পরিচালিত ইছামতি পাঠশালার শিশুদের নিয়ে পালন করা হলো মহান বিজয় দিবস।

আজ (১৬ ডিসেম্বর) বিকালে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ভাওয়ালিয়া এলাকায় ইটেরভাটার পাশে স্থাপতি বিদ্যালয়ে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী সেন্টু মোল্লা, সমাজকর্মী ঝন্টু মোল্লা, ভিশন নবাবগঞ্জ শোরুমের ম্যানেজার শুভাশিস গোস্বামী, ওয়াহিদ, অনিক হোসেন আবির সহ ইছামতির সিনেট সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

ইছামতি ছাত্র সংগঠনের সক্রিয় সদস্যবৃন্দ শিশুদের সাথে আয়োজনে অংশ নেয়। শিশুদের নিয়ে দোয়া এবং চিত্রাঙ্কনের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।



Write to Subhashis Goswami

Post a Comment

নবীনতর পূর্বতন