কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকা-২ ও ৩ আসনে আমান ও গয়েশ্বর সহ বিভিন্ন দলের ১৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে অনুমান করছেন সাধারণ জনতা।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ঢাকা-২ ও ঢাকা-৩ সংসদীয় আসন থেকে মোট পনেরো জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে বিএনপির দুইজন, জামায়াতে ইসলামীর দুইজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দুইজন প্রার্থী রয়েছেন। এর বাহিরে বাইরে গণ অধিকার পরিষদ, বাংলাদেশ কংগ্রেস, গণসংহতি আন্দোলনসহ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
আজ ২৯ ডিসেম্বর বেলা আড়াইটায় ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমান উল্লাহ আমান তার মনোনয়নপত্র জমা দেন। এর আগে বেলা দুইটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে প্রার্থী হাফেজ মো. মাওলানা জহিরুল ইসলাম মনোনয়ন দাখিল করেন। বেলা তিনটার দিকে ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মনোনয়নপত্র জমা দেন।
শেষ মুহূর্তে ঢাকা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব) আব্দুল হক পিএসসি এবং ঢাকা-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সুলতান আহমেদ খান রিটার্নিং কর্মকর্তা উমর ফারুকের কাছে মনোনয়ন পত্র জমা দন।
এছাড়াও ঢাকা-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী সাজ্জাদ আল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান আহমেদ খান, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ জাফর, হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী রেজাউল কবির পল, নাজিম উদ্দীন মাস্টার, গণসংহতি আন্দোলনের প্রার্থী বাচ্চু ভুঁইয়া মনোনয়নপত্র জমা দেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পারুল মোল্লা, মনির হোসেন ও বেলাল হোসেন মনোনয়ন দাখিল করেন।

একটি মন্তব্য পোস্ট করুন