সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি,
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে দীর্ঘ এক বছর ধরে নির্বাচনীয় প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা সোহরাব হোসেন।
অবশেষে দলীয় নির্দেশে জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরে দাঁড়ালেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। মাওলানা সোহরাব হোসেন নগরকান্দা উপজেলা জামায়াতের আমীর।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। ইসলামী ঐক্যের স্বার্থে ফরিদপুর-২ আসনে জোটের পক্ষ থেকে আল্লামা শাহ আকরাম আলী হুজুরকে এমপি প্রার্থী ঘোষণা করায় আমি হুজুরকে পূর্ণ সমর্থন করে প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম।
উল্লেখ্য, মাওলানা সোবহান ফরিদপুর-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রাথী হিসেবে দীর্ঘ এক বছর ধরে এলাকায় প্রচার-প্রচারনা চালিয়ে আসছিলেন। সভা-সমাবেশসহ নানা কর্মসুচি পালন করতে দেখা যায় তাকে। জানাজার নামাজসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তার উপস্থিতি দেখা যেতো। তবে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন