সংবাদ শিরোনাম

পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটি’র জরুরি বার্তা


প্রেস বিজ্ঞপ্তি

পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটি’র পক্ষ থেকে একটি জরুরি বার্তায় জানানো হয়েছে ঢাকা জেলার দোহার-নববাগঞ্জ উপজেলা শাখা পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটি’র বিগত কমিটির সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন অন্তর গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে স্ব-ইচ্ছায় পদত্যাগের আবেদন করেছে। 

তাই আজ ২০ ডিসেম্বর (শনিবার) সংগঠনের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদক (কোষাধ্যক্ষ), মহিলা বিষয়ক সম্পাদক, সমাজসেবা সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে আলোচনা করে সংগঠনের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হলো।

এছাড়াও কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহা-সচিব এর অনুমতিক্রমে নতুনভাবে সহকারী অধ্যাপক মো. মিলন হোসাইনকে সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব দেয়া হলো। 

পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটি দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজসহ সকল কর্মকর্তার ঐক্যমতে এই সিদ্ধান্ত কার্যকরী গৃহীত হয়। 

Post a Comment

নবীনতর পূর্বতন