নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
জুলাই যোদ্ধা, শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় ঢাকার নবাবগঞ্জে দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
শনিবার (২০ ডিসেম্বর) বাদ আছর উপজেলার বাগমারা বাজারের পার্টি কার্যালয়ে এ অনুষ্ঠান করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপ শাখার মূখপাত্র ও দল মনোনীত ঢাকা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম।
আরো যারা উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নবাবগঞ্জ উপজেলার আমীর এডভোকেট ইব্রাহিম খলিল, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, বাহ্রা ইউনিয়ন আমীর মাওলানা কাজী মোকাররম হোসেন, জামায়াত নেতা মাহবুবুর রহমান, শাহাদাত হোসেন, রাকিবুল ইসলাম, ওহেদুল ইসলাম, জুবায়ের আহমেদ প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন