দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ জন এজাহার নামীয় ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার পূর্ব সুতারপাড়া গ্রামের নূরু কাজীর ছেলে লিমন কাজী (১৯), ডায়ারকুম গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাফিউল ইসলাম রাফি (২১), একই ব্যক্তির ছেলে রাকিবুল ইসলাম রিমন (২৩),
রাইপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে আলামিন, ইউসূফপুর গ্রামের মৃত নসু মাদবরের ছেলে জুমন বেপারি, চরকুসাই গ্রামের মোস্তাক খানের ছেলে তাজেল খান, নারিশা সাতভিটা গ্রামের মৃত ধলু মোল্লার ছেলে সিরাজ মোল্লা।
থানা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের আজ দুপুরে ঢাকার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন