নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০২০ লিটার চোলাই মদ সহ ৪ মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের রুপারচর গ্রামের মো. মহিলের বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। অভিযানে ১ হাজার ২০ লিটার চোলাই মদ সহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সিংগাইর উপজেলার মানিকনগর গ্রামের মৃত সুলতান বেপারীর ছেলে মো. আব্দুল রশিদ (৪৭), নবাবগঞ্জের খতিয়া গ্রামের ইউনূস মিয়ার ছেলে মো. শুকুর আলী (৩১), সিংগাইরের জিয়ানগর গ্রামের বিশা খার ছেলে মো. রবিন (৩০), একই গ্রামের আলী হোসেনের ছেলে মো. তুহিন (১৯)।
নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মাদক মামলা রজু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন