নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ফরিদপুর-২ (নগরকান্দা) আসনে নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, "সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে"। তিনি আরও বলেন, ১১ ফেব্রুয়ারী সকলে মিলে ভোট কেন্দ্র পাহাড়া দিতে হবে।
আজ শনিবার (৩১ জানুয়ারী) দুপুরে উপজেলার রামনগর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. হানিফ মন্ডলের আয়োজনে নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন