নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জের কলাকোপা স্পোর্টিং ক্লাব ও তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে ‘মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি খন্দকার সামছুল আযম যুবরাজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ফাইনাল খেলায় উত্তর জয়পাড়া ফ্রেন্ডস ক্লাব (দোহার) ২-০ গেমে খানেপুর উচ্চ বিদ্যালয় (নবাবগঞ্জ) কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে গেস্ট অব অর্নার ছিলেন দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি ও কানাডা প্রবাসী মো. আমজাদ হোসেন। খেলার
উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মোয়াজ্জেম
হোসেন।
বিশেষ অতিথি ছিলেন মুক্তি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস
সালাম, দোহার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মিয়া, বিএনপি নেতা মিজানুর
রহমান মিজান।
ক্লাবের সাধারণ সম্পাদক আবু শফিক খন্দকারের ব্যবস্থাপনায় সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলী দেওয়ান অপু সার্বিক তত্বাবধান করেন।
ক্লাব সদস্য দ্বীপক সাহা ও প্রশান্ত অধিকারীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি মহসিন রহমান আকবর, ক্লাবের সহ-সভাপতি অজিত কুমার সাহা, খন্দকার আবুল আরিফ হিটু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন