সংবাদ শিরোনাম

দোহারের নিকড়া চকে কৃষি জমির মাটিকাটায় সফিকুল হকের ২ লাখ টাকা জরিমানা



দোহার (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার দোহার পৌরসভার নিকড়ার চক এলাকায় কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে সফিকুল হক নামে এক ব্যক্তির ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলা প্রসাশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসফিক সিবগাত উল্লাহ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নিকড়ার চক এলাকায় কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে সফিকুল হক নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় মাটিকাটার কাজে ব্যবহৃত ৫টি মাহেন্দ্র একটি এক্সভাইটর মেশিন জব্দ করেন।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিকড়া চকে অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে সফিকুল হকের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন