সংবাদ শিরোনাম

একটি দল ফতুয়া চাপিয়ে নারীদের দমিয়ে রাখতে চায়; খন্দকার আবু আশফাক



নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন,  একটি দল ফতুয়া চাপিয়ে নারীদের সমাজে দমিয়ে রাখতে চায়। নারীর ইজ্জত ও সম্ভ্রম নিয়ে যারা রাজনীতি করেছে তাঁদের থেকে সাবধান।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকার  নবাবগঞ্জ উপজেলার বাহ্রা শুভরিয়া জেলেপাড়া  নাটমন্দির চত্বরে নিবার্চনী প্রচারণায় নারী সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একটি দল মানুষের ঘরে গিয়ে নারী ভোটারদের মিথ্যা আশ্বাস দিয়ে পরিচয়পত্র সংগ্রহের চেষ্টা করছে। এটা আপনার গোপনীয় সম্পদ। এটা চাইলে কাউকে দিবেন না। এ ধরনের কেউ আসলে তাদের ধরে আটকে রেখে পুলিশে দিন।

ধানের শীষের এ প্রার্থী বলেন, যারা দেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায় তারা দেশ ও জাতির শত্রু। নতুন ফতুয়া নিয়ে তারা মাঠে নেমেছে। এসব মুখোশধারীকে নিবার্চনে বয়কট করতে হবে। 

আবু আশফাক বলেন, উন্নয়নের দল বিএনপি। মার্কা ধানের শীষ। রাস্তা ব্রিজ কালভার্টের উন্নয়ন করতে চাইলে বিএনপিকে ভোট দিন। ভুল করলে দেশের ক্ষতি হবে। সবাই সাবধান থাকবেন।

এসময় তিনি নারী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা বলুন তো স্বাধীনভাবে হাট বাজারও মাকের্টে যেতে কেউ আপনাদের বাধা দেয় কি না। স্বাধীনতাবিরোধী জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে বাড়ির বাহিরেও বোরকা ছাড়া যেতে পারবেন না। তাই নিজেদের নিরাপত্তা ও উন্নয়নের জন্য বিএনপির ধানের শীষই আপনাদের নিরাপদ প্রতীক। 

স্থানীয় মুরব্বী পবন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আব্দুল ওয়াহিদ, মাসুদ রানা, নারী নেত্রী রুনু ইসলাম, ডালিয়া আক্তার প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন